1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রূপগন্জে শুভ উদ্ভোধন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ফুটবল টুর্নামেন্ট- ২০২৪

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

রূপগঞ্জ উপজেলা কায়েত পাড়া ইউনিয়নের পূর্ব গ্রাম স্পোর্টস এন্ড ইয়থস ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) ফুটবল টুর্নামেন্ট-২০২৪ (সিজন-৫) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৪ মে বিকাল ৪ ঘটিকায় পূর্ব গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান খান। সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, পূর্ব গ্রাম স্পোর্টস এন্ড ইয়থস ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি এবং কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ জাহেদ আলী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ সাইদুর রহমান, মোহাম্মদ আনিস খান, মোঃ আসলাম হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ কর্নেল কামরুজ্জামান খান, সরকারি চৌমুহনী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ শহিদুল্লাহ ভূঁইয়া, স্কয়ার হসপিটাল লিমিটেডের কনসালটেন্ট মেজবাহ উদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সাজ্জাদ হোসেন তুহিন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ নিউরোলজি প্রফেসর ডাক্তার রাশেদুন নবী খান সোহেল, কায়েত পাড়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের সদস্য প্যানেল চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন, ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহমুদুল হাসান পলিন,পূর্ব গ্রাম স্পোর্টস এন্ড ইয়থস ওয়েলফেয়ার ক্লাবের সাধারণ সম্পাদক কে.এম ওবায়দুল্লাহ খান রাকিব।

উদ্বোধনী অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন, সংগঠনের ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ শরিফুল ইসলাম (শাকিল সওদাগর)। উক্ত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানটি উপভোগ করতে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লোক উপস্থিত হন।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে সারুলিয়া স্পোর্টিং ক্লাব এবং পূর্বগ্রাম স্পোর্টস এন্ড ইয়থস ক্লাব এর মধ্য দিয়ে প্রথম ম্যাচ আয়োজন করা হয়। খেলার প্রথমার্ধে ১-১ গোলে ম্যাচে সমতা বজায় থাকে, দ্বিতীয়র্ধ্বে ৬৫ মিনিটের সময় সারুলিয়া স্পোটিং ক্লাবের ৭ নং জার্সি পরিহিত খেলোয়াড়ের দেওয়া গোলে বিজয় সুনিশ্চিত হয়। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সাব্বির আহমেদ।
ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন সারুলিয়া স্পোর্টিং ক্লাব বিজয়ী হওয়ায় সকল খেলোয়াড় এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর