
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হলো দেশের সৌন্দর্য ও সৃজনশীলতা খাতের অন্যতম বৃহৎ আয়োজন ‘রিভাইভ প্রেজেন্টস বিএসওএবি হেয়ার অ্যান্ড বিউটি কার্নিভাল ২০২৫” (Revive Presents BSOAB Hair & Beauty Carnival 2025)। আয়োজন করে বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএসওএবি)।
দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেন দেশি-বিদেশি সৌন্দর্য বিশেষজ্ঞ, নারী উদ্যোক্তা, শিল্পোদ্যোগী ও গণমাধ্যম প্রতিনিধিরা। উদ্বোধন করেন সৌন্দর্যসেবা খাতের পরিচিত অগ্রদূত সৈয়রা মঈন। উদ্বোধনী পর্বে অনুষ্ঠিত হয় “সৌন্দর্যসেবায় দেশীয় পণ্যের ব্যবহার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ” শীর্ষক প্যানেল আলোচনা। আলোচনায় অংশ নেন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট এএইচএম শফিকুজ্জামান, এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাঈদ এবং বিএসওবি প্রেসিডেন্ট কানিজ আলমাস খান।
প্যানেল আলোচনায় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এর সিইও মালিক মোহাম্মদ সাঈদ বলেন, “স্কয়ার সর্বদা গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা অনুসারে পণ্য প্রস্তুত করে। আমাদের সকল পণ্য BSTI ও অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা গ্রাহককে নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করে। পাশাপাশি, আমরা দেশের হেয়ার ও বিউটি শিল্পের উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরির মাধ্যমে শিল্পকে সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
দুপুরে বিএসওএবি সদস্যদের হেয়ার ডেমোনস্ট্রেশন অনুষ্ঠিত হয়, এরপর বিকেলে কোরিয়ান বিউটি এক্সপার্টের লাইভ প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে। সন্ধ্যা পর্বে অনুষ্ঠিত হয় ব্রাইডাল রানওয়ে শো এবং থিম্যাটিক ফ্যাশন প্রদর্শনী “Raising Awareness Against Pollution” যেখানে পরিবেশবান্ধব পোশাক ও স্থানীয় উপাদান ব্যবহার করে সৃজনশীল মেকওভার স্টাইল উপস্থাপন করা হয়। সাংস্কৃতিক পর্বে সুর ও আলোর সমন্বয়ে সৌন্দর্যের শিল্পিত রূপ ফুটে ওঠে।
অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানানো হয় এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসহ বিভিন্ন সম্মাননা প্রদান করা হয়। বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, সামিট কর্পোরেশন, এসিআই ফাউন্ডেশন এবং স্টল পার্টনার হিসেবে (Square, Index, Arafat, SB Group, Godrej, Getee’s) এর প্রতি। উৎসবের সমাপ্তি ঘটে সঙ্গীত ও গালা ডিনারের মাধ্যমে।