1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রাষ্ট্রপতি পদে বিএনপির দুই প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

অনলাইন ডেস্ক
  • প্রকাশে সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৮১ বার পঠিত

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি।

রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে দলটির পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। একটি মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি। অপরটি সংগ্রহ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

এর আগে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ অধিবেশন কক্ষে ভোট নেওয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে জাতীয় সংসদের ২৪৯ সদস্যের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

এর আগে গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন।

বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহের ঘটনায় এখন প্রশ্ন উঠেছে-দুটি মনোনয়নপত্রের বিপরীতে শেষ পর্যন্ত দলের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হবে, নাকি একটি মনোনয়নপত্র বিকল্প প্রস্তুতি হিসেবে রাখা হয়েছে। দলীয় সিদ্ধান্তের দিকে এখন নজর রাজনৈতিক মহলের।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর