1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রায়পুরে প্রবাসীর বাড়ি ভাঙচুর, প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে পরিবার

সাকের মো: রাসেল, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৪২ বার পঠিত
লক্ষ্মীপুরের রায়পুরে সৌদি প্রবাসীর বাড়ীতে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে স্থানীয় ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মুরাদ বাহাদুরের বিরুদ্ধে। কিশোরগ্যাংকে কেন্দ্র করে প্রবাসীর বাড়ীতে এ হামলা চালানো হয়।
ইউপি সদস্যের নেতৃত্বে স্থানীয় নুর নবী বাহাদুর,তার ভাই লাতু বাহাদুর সহ শতাধিক লোক প্রবাসী সোহাগ কাজী বসত ঘর ভাংচুর চালায়। এসময় প্রাণনাশের হুমকি দেয় তারা। একপর্যায়ে জীবন বাচাতে ঘর বাড়ী ছেড়ে পালিয়ে যান সোহাগের পরিবার। এমন দৃশ্য দেখে হৃদরোগে আক্রান্ত হন সোহাগের বাবা হোসেন কাজী। বিষয়টি গত রবিবার সন্ধায় সাংবাদিকরে জানান ভুক্তভোগী প্রবাসী সোহাগ কাজী।

সৌদি আরব প্রবাসী সোহাগ বলেন, আমি কিশোর গ্যাংয়ের মারামারি থামাতে গেলে আমার উপর অতর্কিত হামলা চালায় নুর নবী বাহাদুর। পরে তার ভাই লাতু বাহাদুর ও তাদের ভাতিজা ইউপি সদস্য মুরাদ নিজেদের দলবল নিয়ে আমার বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। আমাকে সপরিবারে প্রাণ নাশের হুমকি দেয় তারা। তাদের ভয়ে মামলাও করতে পারছি না। তারা ওসি ও থানাকে জানিয়েই আমার বাড়িতে হামলা করেছে বলে হুমকি দেয়।

অভিযুক্ত ইউপি সদস্য মুরাদ বাহাদুর বিষয়টি স্বীকার করে বলেন, আমরা হামলা চালিয়েছি। সেদিন সুযোগ পেলে সোহাগসহ তার পরিবারকে জবাই করে দিতাম। তার বাবার দোকানের তালা রাতে ভাঙতে পারিনি, নয়তো লুটিয়ে দিতাম। তাদেরকে আমরা জবাই করবো। রায়পুর থানার ওসি জানে, পুলিশ জানে, পুলিশ প্রশাসন আমাদের পক্ষে। অন্য অভিযুক্তরাও একই মন্তব্য করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াছিন ফারুক মজুমদার বলেন, আমরা কোনো নির্দেশনা দেইনি। কোনো অভিযোগও পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর