
লক্ষ্মীপুরের রায়পুরে ৮নং ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ দক্ষিণ চরকাছিয়া গ্রামে সাবেক চেয়ারম্যান রশিদ মোল্লার ছেলে মঞ্জু মোল্লা সহ ঐই পরিবারের লোকজন বছরের পর বছর অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। লক্ষ্মীপুর- ২ আসনের সংসদ সদস্য এড. নুরুউদ্দিন চৌধুরী নয়ন এমপির উপস্থিতে এইসব অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিষেধঙ্গা আরপ করেন এবং সাবেক চেয়ারম্যান রশিদ মোল্লা প্রতিশূতি দেন যে এই ধরনের অবৈধ ড্রেজার দিয়ে ভবিষ্যতে আর মাটি উত্তোল হবে না।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাস সহ সতেন মহলের লোকজন। স্থানীয় ক্ষতিগ্রস্থ লোকজন জানান সাবেক চেয়ারম্যান রশিদ মোল্লার ছেলেরা সারা বছর ধরে অবৈধ ড্রেজার দিয়ে এইভাবে মাটি কেটে যাচ্ছে। প্রতিবাদ করলে তারা চরম হুমকি ধমকি ও ভয়বৃতি প্রর্দশন করে।
যোগাযোগ করা হলে রশিদ মোল্লা, মঞ্জু মাটি কাটার বিষয়টি সত্য এ সবের সত্যতা শিকারকরেন তবে আর কোন কথা না বলে গা ডাকা দেয়। এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন জানান ইতিপূর্বেও এ কিছু সংখ্যক ড্রেজার বিনষ্ট করা হয়েছে। অবৈধ ড্রেজার পরিচালনা কারীদের বিরুদ্ধেআইন আনুক ব্যবস্থা গ্রহন করা হবে।