1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রাজিব পুরে তারুণ্যের উৎসব আলোচনা সভা অনুষ্ঠিত

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) :
  • প্রকাশে সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ৯৮ বার পঠিত

তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় রাজিবপুর উপজেলার ১নং রাজিবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মো. ইলিয়াস।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ—সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল এবং উপজেলা যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখন।

সভায় আরও অংশগ্রহণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবিন, রাজিবপুর উপজেলার ছাত্র সমন্বয়ক রঞ্জ চৌধুরী এবং রাজিবপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

আলোচনায় বক্তারা তারুণ্যের উদ্যম, সমাজ গঠনে তরুণদের ভূমিকা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তরুণদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে সচেতন হতে উৎসাহিত করেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

উৎসবের মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং সামাজিক উন্নয়নে তাদের ভূমিকা আরও সুদৃঢ় করা। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই সভা তরুণদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর