1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রাজিবপুরে ৩১০০পিছ ইয়াবা সহ ২জন গ্রেফতার

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২৩ বার পঠিত

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার স্লুইস গেট এলাকা থেকে ৩ হাজার ১শত পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর ) সকাল ৬ ঘটিকার সময় রাজিবপুর সদর ইউনিয়নের স্লুইসগেট এলাকায় মাদক বিরোধী অভিযানে তাদের আটক করা হয়েছে।

আটকৃতরা হলেন কুড়িগ্রামের রৌমারি উপজেলার চেংটাপাড়া গ্রামের বাসিন্দা নুরুল হকের ছেলে হানিফ মিয়া(২৮) এবং ইউনুস আলীর ছেলে রোকনুজ্জামান(৪০)।

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর থানা পুলিশের একটি চৌকস দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৩ হাজার ১০০ পিস ইয়াবার একটা বড় চালান আটক করে। এ সময় রাজিবপুর থানার পুলিশ ২ জনকে ঘটনাস্থল থেকে আটক করতে সক্ষম হয়।

রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন এস আই সহিজল, এস আই আল-হাসিব আরমান,এ এস আই শফিকুল ইসলাম, এএসআই রতনসহ সঙ্গীয় ফোর্স।

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান,৩ হাজার ১০০ পিস ইয়াবাসহ স্লুইসগেট এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে। মাদকের আসামিদের নামে নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা রজু করে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর