1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

রাজিবপুরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

আতাউর রহমান, রাজিবপুর, কুড়িগ্রাম, প্রতিনিধি:
  • প্রকাশে সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

টঙ্গীর ইজতেমা ময়দানে ঘুমন্ত ও নামাজ রতন নিরস্ত্র তাবলীগের সাথীদের উপর সাদপন্থীদের হামলায় নিহত ও আহতদের বিচার ও সাদপন্থী নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামের রাজিব পুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আসর রাজিব পুর ওলামায়ে কেরাম ও সর্বস্তরের তাওহীদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কয়েক শত তাওহীদি জনতার রাজিব পুর জামে মসজিদ থেকে শুরু করে বিক্ষোভ মিছিল নিয়ে রাজিব পুর শহরের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল থানা মোড়ে শেষ করে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা রেজাউল করিম, হাফেজ আফজাল হোসেন, মাওলানা তামিম ফয়সাল, মুফতি নজরুল ইসলাম কাশেমী, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা সোলাইমান, মাওলানা ওসমান গনি, মুফতি আমির হামজা ও আলহাজ্ব শাহজাহান আর্মি প্রমুখ।

বক্তারা বলেন সন্ত্রাসীগোষ্ঠী সাদপন্থী হত্যাকারী ও মদদ দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি, রাজিব পুর উপজেলাধীন সকল মসজিদে সাদা পন্থীরা কার্য কার্যক্রম বন্ধ,ওয়াসফিয়া উসামা ও আব্দুল্লাহ গংদের ফাঁসি,ময়দান ফাঁকা ও সাদা পন্থীদের নিষিদ্ধের দাবি করেন।
পরে মোনাজাতের মধ্যদিয়ে সমাবেশ সমাপ্ত করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর