1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রাজিবপুরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) :
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পঠিত

দলীয় ও সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষে ও আগামী সংসদ নির্বাচনে সামনে রেখে দলকে সুসংগঠিত করার জন্য গত বুধবার বেলা ৩ ঘটিকায় রাজিবপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা এর সভাপতিত্বে কর্মী সভা অনুষ্ঠিত হয়।

দেশের সংকটময় পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবি ও নতুন নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে,কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা যুবদল আহবায়ক রায়হান কবীর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহেদ রানা, জেলা ছাত্রদলের আহবায়ক আমিমুল ইহসান ।

এছাড়া বক্তব্য রাখেন জেলা সদস্য আব্দুল বারী সরকার, জেলা সদস্য আজিজুর রহমান , রাজিবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা রাখেন আজিজুর রহমান সভাপতি মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপি, কোদাল কাটি ইউনিয়ন বিএনপি সভাপতি ছফের আলী, আব্দুল মোতালেব সভাপতি রাজিব পুর সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রুহুল আমিন , বক্তব্য রাখেন আমিনুর রহমান মাষ্টার সাধারণ সম্পাদক, রাজিব পুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

বক্তারা সকলেই সাবেক বিএনপি সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান কে আহবায়ক করে একটি সুসংগঠিত আহবায়ক কমিটি দাবি করেন জেলা কমিটির নিকট।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর