1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রাজিবপুরে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য, আহত ও বিভিন্ন পেশার নাগরিকদের নিয়ে জাতীয় নাগরিক কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৫ নভেম্বর বিকেল ৩টায় চর রাজিবপুর উপজেলা ভবনের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ডঃ আতিক মোজাহিদ, মোল্লা হাসান , জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাদিকুর রহমান, ফয়সাল আহমেদ, আব্দুল আজিজ, রাজিব পুর উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি শাহ আলম, আসমাউল হুসনা, অনামিকা মীম, ফিরোজ মাছুদ, বৈষম্য ছাত্র আন্দোলনের সম্বন্বয়ক শহিদুল ইসলাম প্রমুখ ।

সভায় শুভেচ্ছা বক্তব্যে কেন্দ্রীয় সদস্য বলেন, ‘জুলাই অভ্যুত্থানের আকাঙ্খা মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের,রাষ্ট্রের সকল নাগরিকের সমান মর্যাদা নিশ্চিত করতে হবে। জুলাই হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের বিচারের আওতায় আনতে হবে। দুই হাজারের অধিক শহিদের আত্মত্যাগ বৃথা যেতে দিব না।

বক্তব্যে বলেন, ‘যারা আহত কিংবা শহিদ হয়েছে, তারা এদেশের শাসক হতে চায়নি; তারা দেশের মানুষ খাদ্যের অধিকার চেয়েছে, শিক্ষার অধিকার চেয়েছে, কথা বলার ও বেঁচে থাকার অধিকার চেয়েছে। আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে চাইলে জুলাই অভ্যূত্থান এর শহিদদের আকাংঙ্খাকে ধারণ করে রাজনীতি করতে হবে। এতদিন শাসক ও ব্যবসায়ীরা রাজনীতির কাঠামো নির্ধারণ করেছে, এখন থেকে এই গেইমের নিয়ামক আপনারা, আমরা, তথা জনগণ ঠিক করবে; এটাই আমাদের নতুন রাজনীতি।

অনুষ্ঠান সঞ্চালনা রবিউল ইসলাম রবি।এ সময় উপস্থিত ছিলেন চর রাজিবপুর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা স্বপ্ন ও অন্যান্য সাংবাদিক বৃন্দ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর