1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রাজিবপুরে ছাত্রশিবিরের কোরআন বিতরণ ও ইফতার মাহফিল

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) :
  • প্রকাশে সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৪২ বার পঠিত

বাংলাদেশ ছাত্র শিবির চর।রাজিবপুর উপজেলা শাখার আয়োজনে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন উপহার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে চর রাজিবপুর উপজেলা পরিষদ হল রুমে ইফতারের পূর্বে উপজেলা শিবিরের সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাজিবপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার মোঃ আব্দুল লতিফ,ডঃ কেরামত আলী, কুড়িগ্রাম জেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সেক্রেটারি জনাব মোশারফ হোসেন চর রাজিপুর উপজেলা শাখা যুব ফোরাম সভাপতি মোখলেছুর রহমান ও চর রাজিব পুর উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা আনিছুর রহমান প্রমুখ।

বক্তারা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পতাকা তলে এসে সাধারণ শিক্ষার্থীদেরকে কোরআন বুঝে সেই অনুযায়ী জীবন গড়ার আহ্বান জানান। শেষে ৩শত সাধারণ শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন শরিফ তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর