1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

রাজশাহীতে মাদকবিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় মিথ্যা অপবাদের অভিযোগ

সানাউল্লাহ, রাজশাহী :
  • প্রকাশে সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৪০ বার পঠিত

রাজশাহীর বোয়ালিয়া থানাধীন খরবোনা এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় উল্টো মিথ্যা অপবাদ ও হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন মোঃ শাকিল আহমেদ আলী নামের এক স্থানীয় বাসিন্দা।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮ টায় রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে শাকিল আহমেদ জানান, খরবোনা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আলামিন ও মোস্তাকিমের সঙ্গে তার দীর্ঘ ১৭ বছরের শত্রুতা রয়েছে। গত শুক্রবার স্থানীয় মসজিদ কমিটি ও বাসিন্দাদের নিয়ে আয়োজিত একটি মাদকবিরোধী সভায় সংশ্লিষ্ট ব্যক্তিদের মাদক ব্যবসা ছাড়ার আহ্বান জানানো হয়। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা উপস্থিত সাধারণ মানুষের ওপর চড়াও হয়। হামলার চেষ্টা ও মিথ্যা অপবাদের অভিযোগে বলা হয়, গত সোমবার শাকিল আহমেদের ছোট ভাই তুষারকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায় ওই চক্রটি। তবে স্থানীয়দের ধাওয়ায় তারা পালিয়ে যেতে বাধ্য হয়। পরবর্তীতে নিজেদের অপরাধ ঢাকতে অভিযুক্তরা একটি সংবাদ সম্মেলন করে শাকিল আহমেদকে ‘মাদক ব্যবসায়ী’ হিসেবে মিথ্যা অপবাদ দেয়।

​অভিযোগ অস্বীকার: শাকিল আহমেদ দৃঢ়ভাবে বলেন, “আমি যদি মাদক ব্যবসার সাথে জড়িত থাকতাম, তবে থানায় অবশ্যই আমার নামে মামলা থাকতো। কিন্তু আমার বিরুদ্ধে এমন কোনো রেকর্ড নেই।” এছাড়া ৫ আগস্টের পর রাজনৈতিক পরিচয় ব্যবহার করার দাবিকেও তিনি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।
​লুটপাট ও হত্যা মামলার প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সৈকত পারভেজ জানান, অভিযুক্ত ব্যক্তিরাই ৫ আগস্ট খরবোনা লেক থেকে মালামাল লুটপাটের সাথে জড়িত এবং তারা একটি হত্যা মামলারও আসামি। তারা দীর্ঘকাল ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছে।

​শাকিল আহমেদ সাংবাদিক সমাজের কাছে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর