1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রাজশাহীতে অগ্রণী ব্যাংকের মতবিনিময় সভা

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

অগ্রণী ব্যাংক পিএলসি’র ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে রাজশাহী সার্কেলের অঞ্চল প্রধান ও শাখা প্রধানদের নিয়ে মতবিনিময় সভা ও মিট দ্যা বরোয়ার অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ অক্টোবর ২০২৫ শনিবার রাজশাহীতে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। এ সময় তাৎক্ষণিক ৪৬ জন গ্রাহকের কাছ থেকে নগদ ৭ কোটি ২৫ লক্ষ টাকা আদায়সহ মোট ২৮ কোটি টাকার শ্রেণীকৃত ঋণ আদায় করা হয়। সভায় ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম অগ্রণী ব্যাংকের ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের পাশাপাশি শ্রেণীকৃত ঋণ আদায়ের উপর বিশেষ গুরুত্বারোপসহ এক্সপেক্টেড ক্রেডিট লস কমানো, সিএমএসএমই ঋণ বিতরণ, আমানত সংগ্রহ, রেমিট্যান্স আহরণের জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার। রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক স্বপন কুমার ধর এর সভাপতিত্বে সভায় সার্কেলাধীন নির্বাহী, অঞ্চল প্রধান ও শাখা ব্যবস্থাপক এবং বিভিন্ন শাখার গ্রাহকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর