
গত ১৭ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক ভোররাত ০৩:২০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে আনুমানিক ৪,৮০,০০০/- (চার লক্ষ আশি হাজার) টাকা মূল্য মানের ১৬০ (একশত ষাট) বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ আঃ সামাদ (৩০), পিতা-মোঃ বাজুহার মন্ডল ও ২। মোঃ রিয়াজ শরিফ ওরফে শাহিন (৩২), পিতা-মোঃ খবির উদ্দিন, উভয়সাং-শংকরদিয়া, থানা-ইসলামী বিশ^বিদ্যালয়, জেলা-কুষ্টিয়া বলে জানা যায়।
এসময় তাদের নিকট থেকে ফেনসিডিল বহনে ব্যবহৃত ০২টি মোটরসাইকেল জব্দ করা হয়।পড়ে আসামীদের স্হানীয় থানায় মামলা রুজু করা হয়েছে ও জেনল হাজতে পাঠানো হয়েছে।