1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রাজধানী ডেমরা জোনের ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল পালের সেবা-যত্নে রক্ষা পেলো বৃদ্ধ লোকের প্রাণ।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১১৯ বার পঠিত

রাজধানীর ডেমরা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-ওয়ারী বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মৃদুল কুমার পাল এর ত্বড়িৎ পদক্ষেপে রক্ষা পেলো একজন বৃদ্ধ লোকের প্রাণ।

বৃহস্পতিবার ১৩ জুন সকাল সাড়ে দশটার দিকে রাজধানী ডেমরা স্টাফ-কোয়াটারের সামনে একজন বৃদ্ধ লোক মাথা ঘুরে রাস্তার উপরে পড়ে যান। সেখানেই দায়িত্বরত ছিলেন ডেমরা জোনে ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল কুমার পাল। তিনি তাৎক্ষণিক বৃদ্ধের মাথায়, চোখে ও মুখে পানি ছিটিয়ে দেন। তার সেবা ও যত্নে বৃদ্ধ লোকটি সুস্থ হয়ে ওঠেন। পরে রিক্সাযোগে বৃদ্ধ লোকটিকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে দেন টিআই মৃদুল।

সুস্থ হওয়ার পর বৃদ্ধ জানান, “হঠাৎ মাথা ঘুরে দাঁড়ানো অবস্থা থেকে রাস্তায় পড়ে যাই। পুলিশের সহযোগিতা নাহলে হয়তো হিটস্ট্রোকে মৃত্যুও হতে পারতো। এজন্য ট্রাফিক পুলিশের টিআই মৃদুল কুমার পাল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

রাজধানী ডেমরা স্টাফ-কোয়াটার এলাকায় অসুস্থ হয়ে পড়ে থাকা বৃদ্ধকে সুস্থ করে মানবিক পুলিশ হিসেবে সকলের প্রশংসা পেয়েছেন টিআই মৃদুল কুমার পাল।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর