1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রাজধানীর লালবাগ হতে অর্ধ কোটি টাকার অবৈধ যৌনবর্ধক ট্যাবলেট সহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

গোপন সংবাদের ভিত্তিতে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও র‌্যাব-১০ এর যৌথ আভিযানিক দল রাজধানী ঢাকার লালবাগ এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে আনুমানিক অর্ধ কোটি টাকা মূল্যের ১,৬৬,০০০ (এক লক্ষ ছেষট্টি হাজার) পিস অবৈধ বিদেশী যৌনবর্ধক এবং মানব দেহের জন্য ক্ষতিকারক ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারিসহ ঔষধ কালোবাজারী চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ রায়হানুর রহমান (৩১), পিতাঃ মোঃ হাফিজুর রহমান, সাং-আজিমপুর, থানা-লালবাগ ঢাকা

২। মোঃ তাহানান জাওয়াদ (২৪), পিতাঃ ফিরোজ জামান, সাং-উত্তর শিমুলিয়া, থানা-দোহার, জেলা-ঢাকা বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার ঔষধ কালোবাজারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধ বিদেশী যৌনবর্ধক এবং মানব দেহের জন্য ক্ষতিকারক ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারিসহ বিভিন্ন প্রকার ঔষধ কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে মজুদ করে রাখতো।

পরবর্তীতে উক্ত ঔষধ দেশের বিভিন্ন এলাকায় ঔষধের দোকানে সরবরাহ করে আসছিল।স্হানীয় থানায় মামলা রুজু করা হয়েছে।আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর