1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রাজধানীর যাত্রাবাড়ী হতে ০৭ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১১৯ বার পঠিত

গতকাল ২৪ জুন তারিখ দুপুরে ‌ র‌্যাব-১০ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী মোড়স্থ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে ০৫ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যাক্তিদের নাম ১। মোঃ আবু হানিফ (৩৫), পিতা- মৃত আবু তাহের, সাং- পশ্চিম বাড়িয়াখালী, থানা- মিরসরাই, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ আবুল বাশার (৪০), পিতা- মৃত আব্দুল বারেক, সাং- কাজলা দক্ষিনপাড়া, থানা-যাত্রাবাড়ী, ঢাকা, ৩। মোঃ জসিম খান (৩৫), পিতা- মৃত হাসিম খান, সাং- দক্ষিন কড়ইতলি, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর, ৪। মোঃ ইসমাইল হোসেন জনি (৪৪), পিতা- বাচ্চু মিয়া, সাং-ত্রিমোহনী স্কুলবাড়ী, থানা- খিলগাঁও, ঢাকা, ৫। মোঃ আকাশ (৫০), পিতা- মৃত জায়েদ আলী, মাতা- মৃত আসিয়া খাতুন, সাং- শেখদী, থানা-যাত্রাবাড়ী, ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ- ৫,৮০০/- (পাঁচ হাজার আটশত) টাকা এবং ০২ (দুই) টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

এছাড়া গতকাল ২৪ জুন ২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক সন্ধ্যা ১৯:৩৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখরা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে ০২ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত ব্যাক্তিদের নাম ১। মোঃ ইউসুফ বেপারী (৪০), পিতা- মৃত মোকছেদ বেপারী, সাং-নীমতলী, থানা- সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জ, ২। রাসেল (২৭), পিতা- আব্দুল কাদের, সাং- উত্তর দিঘলিয়া, থানা- ভোলা সদর, জেলা- ভোলা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ- ৩,৩৯০/-(তিন হাজার তিনশত নব্বই) টাকা এবং ০২ (দুই) টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে হুমকি দামকি মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় এবং অন্য দিকে পথচারীদের ধারালো চাঁকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।পড়ে স্হানীয় থানায় মামলা রুজু করা হয়েছে এবং জেলহাজতে প্রেরন করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর