1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়া ও শ্যামপুর থেকে “সিটি টোল” চাঁদাবাজ নাসিরসহ ০৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১২৪ বার পঠিত

২৩ এপ্রিল আনুমানিক দুপুর ০১:০৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী শ্যামপুর থানাধীন জুরাইন রেলগেট এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করাকালীন ০৩ জন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ নাসির সরদার (৩৩)পিতা-কদম আলী সরদার, সাং- সিড্যা থানা-ডামুড্যা, জেলা-শরিয়তপুর ২। অয়ন দাস (২০)পিতা- ক্ষুদিরাম দাস, সাং-পূর্ব জুরাইন থানা-কদমতলী,ঢাকা ৩। মোঃ নজরুল ইসলাম (২৫) পিতা- মৃত এতেম আলী মন্ডল, সাং- নোয়গ্রাম থানা-সুদানগরা, জেলা-পাবনা বলে জানা যায়।
এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ- ১,৩৫০/- (এক হাজার তিনশত পঞ্চাঁশ) টাকা এবং ০১ টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

এছাড়া র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল একই দিনে আনুমানিক দুপুর ১৫.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করাকালীন ০৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ সজিব (২৮) পিতা-সোহরাব খান, সাং- মুখিয়া, থানা-নলসিটি, জেলা-ঝালকাঠি, ২। মোঃ ইকবাল হোসেন (৩২), পিতা- আবু সিদ্দিক সিকারী, সাং-কুতুবখালী, থানা-যাত্রাবাড়ী,ঢাকা, ৩। দিলদার (৪০), পিতা- জসিম, সাং- বড় পাইটি, থানা-ডেমরা,ঢাকা ৪। মোঃ রাজন (৩৩), পিতা-নুরনবী, সাং- কাদেরপুর, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ- ৬,৭৩০/- (ছয় হাজার সাতশত ত্রিশ) টাকা এবং ০২ টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।পরে স্হানীয় থানায় মামলা রুজু করা হয়েছে ও থানায় আসামীদের সোর্পদ করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর