1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

রাইসির মৃত্যুতে শোক জানাতে ইরান দূতাবাসে এবি পার্টির নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১২৪ বার পঠিত

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় ইরান দূতাবাসে গিয়ে শোক প্রকাশ করেছেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। 

বুধবার (২২ মে) তারা দূতাবাসে রক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন। গত ২০ মে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনিসহ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম মৃত্যুবরণ করেন।

ইরানের প্রেসিডেন্টসহ নেতৃবৃন্দের এই আকস্মিক মৃত্যুতে ইরান ৫ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং ঢাকাস্থ ইরান দূতাবাস শোক পালনের কর্মসূচি গ্রহণ করেছে।

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল জানান, এবি পার্টি নেতৃবৃন্দ বেলা ১২ টায় গুলশানস্থ ইরান দূতাবাসে পৌঁছলে ইরানি রাষ্ট্রদূত মনসুর চাভৌশি ও দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর জাভেদ আশকারী তাদের স্বাগত জানান। নেতৃবৃন্দ ইরানি রাষ্ট্রদূতকে এবি পার্টির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান।

তারা বলেন, ইব্রাহিম রাইসি ছিলেন মুসলিম বিশ্বের একজন সাহসী বিচক্ষণ নেতা। তিনি ইরানের ইতিহাস ঐতিহ্য রক্ষায় সর্বদা সচেষ্ট ছিলেন। রাইসির নেতৃত্বে বিশ্ব দরবারে আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিলো ইরান। বিশ্ব মুসলিমের স্বার্থ রক্ষায় তার অবদান ছিলো অবিস্মরণীয়।

বিশেষ করে ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের জন্য রাইসি ও হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের ভূমিকা ছিল অনবদ্য। তার মৃত্যুতে বিশ্ব যেমন হারালো একজন সাহসী, বিচক্ষণ নেতাকে তেমনি মুসলিম বিশ্ব হারালো একজন অভিভাবক।

নেতৃবৃন্দ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ মৃত্যুবরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করেন এবং ইরানের নাগরিকদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। পরে অ্যাডভোকেট তাজুল ইসলাম দূতাবাসের খোলা শোক বইতে শোক বাণী লিখে স্বাক্ষর করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর