1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রাঁধুনী ‘মাংসের সেরা রেসিপি’ প্রতিযোগিতা সফলভাবে শেষ হলো

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

রাঁধুনী নিবেদিত এবং ওমেন কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত ‘মাংসের সেরা রেসিপি’ অনলাইন কম্পিটিশন ২০২৪ এর সিজন ৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হলো। ১৮ সেপ্টেম্বর উত্তরা লেডিস ক্লাবে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম, হেড অফ মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ, ওমেন কালিনারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও কালিনারি এক্সপার্ট নাজমা হুদা, ভাইস-প্রেসিডেন্ট ও রন্ধন বিশেষজ্ঞ কল্পনা রহমান এবং জেনারেল সেক্রেটারি দিলরুবা ফ্যান্সি।

কুরবানির ঈদের মাংস রান্নার রেসিপি নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয় অনলাইনে। আর প্রাথমিক রাউন্ডের এই বিচারকাজও অনলাইনেই সম্পন্ন হয়। আর এই প্রতিযোগিতা ও বিচারকাজ সরাসরি দেখা গেছে ওমেন কালিনারি অ্যাসোসিয়েশনের ফেসবুক পেইজে।

দেশের নানা প্রান্তের অংশগ্রহণকারীদের পাঠানো মাংসের রেসিপির মধ্য থেকে বিচারকরা যাচাই-বাছাই করে ফাইনাল রাউন্ডের জন্য দশজনের রেসিপি নির্বাচন করা হয়। এই দশজনকে নিয়ে ঢাকায় সরাসরি ফাইনাল রাউন্ডে ছিলো মাংস রান্নার আরও কঠিন সব চ্যালেঞ্জ। তাদের মধ্য থেকে বিচারকরা বেছে নেন সেরা তিন প্রতিযোগীকে। তারা হলেন নাকিবা শুহরাত, সাদিয়া শামরিন হৃদি ও মাকসুদা বেগম। তাদেরকে পুরস্কার হিসেবে যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা দেওয়া হয়।

এই ধরনের উদ্যোগ দেশের কালিনারি ক্ষেত্রকে আরও এগিয়ে় নিতে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর