1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রংপুরে ৩ খেজুর ব্যবসায়ীর জরিমানা

এস,এম শাহাদৎ হোসাইন, রংপুরঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৫২ বার পঠিত

রংপুরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রয় করার অভিযোগে গতকাল তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন রংপুর বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আজাহারুল ইসলাম।

রংপুর নগরীর সর্ববৃহৎ বাজার সিটি বাজারে সরকার নির্ধারিত ২৯ নিত্যপণ্যের বেঁধে দেওয়া দাম কার্যকর করতে রংপুর বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় বিভিন্ন দোকানে গিয়ে ক্রয়-বিক্রয়ের ভাউচারসহ অন্যান্য কাগজপত্র দেখেন এবং ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলা হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রয় এবং ক্রয়-বিক্রয় ভাউচার না থাকার অভিযোগে তিন খেজুর ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে তাদের সতর্ক করে দেওয়া হয়।

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সরকারিভাবে দেশি পেঁয়াজ, ছোলা, মাছ, ব্রয়লার মুরগি, গরুর মাংসসহ ২৯ নিত্যপণ্যের দাম নির্ধারণ করা হয়েছে। রংপুর বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আজাহারুল ইসলাম বলেন, কয়েকদিন থেকে বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করা হচ্ছে। রংপুর সিটি বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এই বাজারে প্রথম দিন হওয়ায় সতর্কতামূলক জরিমানা করা হয়েছে তিনটি প্রতিষ্ঠানকে। এরপর অভিযান পরিচালনায় এ রকম অভিযোগ পাওয়া গেলে ভোক্তা অধিকারের ধারা অনুযায়ী জরিমানা ও দন্ড দেওয়া হবে। কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। এসময় রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুজ্জামানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর