1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

যেকার‌ণে বিএন‌পির সা‌থে জোটবদ্ধ হ‌লো গণঅ‌ধিকার প‌রিষদ

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ 
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১৭৮ বার পঠিত

গণঅ‌ধিকার প‌রিষ‌দের সভাপ‌তি নুরুল হক নুর ব‌লে‌ছেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়, স্বাাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, ভীনদেশী আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যে তারেক রহমান বিদেশে নির্বাসিত থেকেও আমাদের সাথে একাত্মতা পোষন করায় আমরা তাকে ও বিএনপিকে নেতৃত্বে রেখে আন্দোলন করেছিলাম।

সে সময় তিনি ঘোষণা দিয়েছিলেন আন্দোলনে মিত্রদের সাথে নিয়ে নির্বাচন করবেন এবং একটি জাতীয় সরকার গঠন করবেন। ৩১দফা শুধু বিএন‌পির একার নয়, যুগপৎ আ‌ন্দোলনে সকল দ‌লের সম‌র্থিত এক‌টি দ‌লিল, যার ম‌ধ্যে জুলাই সন‌দের অ‌ধিকাংশ কথা আ‌ছে। তাই আমরা ভে‌বে চি‌ন্তে সিদ্বান্ত নি‌য়ে‌ছি যে, আগামী‌তে বিএন‌পির নেতৃ‌ত্বে রাষ্ট্রক্ষমতায় যে‌তে হ‌বে এবং যুগপৎ আ‌ন্দোলনকারী সকল দ‌লকে নি‌য়ে জাতীয় সরকার গঠন হ‌বে।

পটুয়াখালীর দশ‌মিনা উপ‌জেলা বিএন‌পির সহসভাপ‌তি আঃ হাই পঞ্চা‌য়ে‌তের সভাপ‌তি‌ত্বে হাইস্কুল মা‌ঠে অনু‌ষ্ঠিত সা‌বেক চেয়ারপারসন মরহুম বেগম খা‌লেদা জিয়ার রু‌হের মাগ‌ফেরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত অনু‌ষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এ কথা ব‌লেন।

উপ‌জেলা বিএন‌পি কর্তৃক আ‌য়ো‌জিত স্মরণ সভায় উপ‌জেলা বিএন‌পি ও কে‌ন্দ্রিয় ছাত্রদল, যুবদল, কে‌ন্দ্রিয় গণ‌ফোরাম ও গণঅ‌ধিকার প‌রিষ‌দের নেতৃবৃন্দরা বক্তব‌্য রা‌খেন।

অনুষ্ঠা‌নে উপ‌জেলার বি‌ভিন্ন ইউ‌নিয়‌নের গণঅ‌ধিকার ও বিএন‌পি এবং অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।
অনুষ্ঠানে বক্তারা ব‌লেন, তা‌রেক রহমা‌নের ম‌নোনীত প্রার্থী ভি‌পি নুরুল হক নু‌রের প‌ক্ষে আগামী নির্বাচ‌নে ভোট দি‌য়ে বিজয়ী ক‌রে সংস‌দে পাঠা‌নোর দাবী জানান।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর