1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

যাত্রাবাড়ী বাগিচা এলাকায় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন সুরাইয়া খাতুন লিপি।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল কোনাপাড়া বাগিচা এলাকায় সমাজের অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৪ এপ্রিল সকাল ১১ টায় এমএস আইডিয়াল স্কুলের সামনে এই কর্মসূচি পালিত হয়। সুরাইয়া খাতুন লিপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরাইয়া খাতুন লিপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যাত্রাবাড়ী থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সিকদার, মোছাম্মৎ শিউলি আক্তার, মোছাম্মৎ সঞ্চিতা ইসলাম, এমএস আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আল মামুন, বিশিষ্ট সমাজসেবক নুরুদ্দিন বিপ্লব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ থাকে যে সুরাইয়া খাতুন লিপি বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং ডেমরা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা হাজী আনোয়ার হোসেন খানের স্ত্রী।

সুরাইয়া খাতুন লিপি আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী আসনে ৬৪,৬৫,৬৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

নানা সময়ে বিভিন্ন দুর্যোগে দুর্দশা গ্রস্থ মানুষের পাশে থেকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে থাকেন সুরাইয়া খাতুন লিপি ও তার স্বামী আনোয়ার হোসেন খান। স্থানীয় নারী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হতে পারলে সমাজের অবহেলিত নারীদের পক্ষে কাজ করার সুযোগ তৈরি হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর