1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

যাত্রাবাড়ীর কোনাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় কামাল হোসেন (৪০) নামের এক ওয়ার্কশপ কর্মচারী নিহত হয়েছেন।

১৫ মার্চ, শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মো. আক্তার হোসেন বলেন, আমার ভাই ওয়ার্কশপে কাজ করে। রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল আমার ভাইকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে আমার ভাই গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তাদের বাসা যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকায়। নিহত কামালের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর