1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

যাত্রাবাড়ীতে বাসা থেকে কিশোরের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন। (১৭ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

নিহত নয়ন মিয়া (১৫) গোপালগঞ্জ সদর উপজেলার ঘোড়া দায়ের গ্রামের মাছ ব্যবসায়ী মো. রাজা মিয়ার ছেলে। তিনি পরিবারের সাথে যাত্রাবাড়ীর কুটুখালী বড় মসজিদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পড়তেন কুতুবখালী আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে।

নয়নের বাবা রাজা মিয়া জানান, নয়ন রাতে পরিবারের সবার সাথে খাবার খেয়ে ঘুমাতে যায়। সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ফেলা হয়। পরে দেখা যায় সে, ফ্যানের সাথে ফাঁস লাগিয়েছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর