1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার, টোল আদায় ২ কোটি ৭৯ লাখ

সোহেল রানা,টাঙ্গাইল :
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৯৪ বার পঠিত
পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও কোন যানজটের সৃষ্টি হয়নি। এদিকে যমুনা সেতু’র ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ২শ’ টাকা।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৩৮০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ২৪ হাজার ২৫০টাকা। অপরদিকে ঢাকাগামী ২২ হাজার ১৫৯টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৯৫০ টাকা।
পুলিশ এবং সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদ যাত্রায় বাড়ি যাওয়ার সময় এবার অতিরিক্ত যানবাহনের চাপ,  যমুনা সেতুর উপর দুর্ঘটনার ফলে টোল আদায় বন্ধসহ বিভিন্ন কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিলো৷ এর ফলে চরম ভোগান্তী নিয়ে যাত্রীদের বাড়িতে যেতে হয়েছে। তবে ঈদ আনন্দ শেষে রাজধানীতে  ফেরার পথে কোন যানজট ও ধীরগতির তৈরি হয়নি। এতে ভোগান্তি ছাড়াই রাজধানীতে ফিরতে পারছে মানুষ।
এ প্রসঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপার হচ্ছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর