1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

যমুনা নদীর ডান তীর ভাঙ্গন রক্ষা প্রকল্প সাঘাটায় মুন্সিরহাটে ব্লক তৈরিতে বড় পাথর ও চিকন বালুর ব্যবহার  

আসাদুজ্জামান সুমন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৪৮ বার পঠিত
গাইবান্ধার সাঘাটা উপজেলার যমুনা নদী ডান তীর ভাঙ্গন রক্ষা প্রকল্পের মুন্সিরহাট এলাকায় ব্লক তৈরিতে নিম্নমানের বড় পাথর ও চিকন বালুর ব্যবহার করায় এলাকাবাসী ব্লক তৈরির কাজ বন্ধ করে দেয়, পরে ২ ঘন্টা পর আবার প্রভাব খাটিয়ে ওই পাথর ও বালু দিয়ে কাজ শুরু করা হয়। এ বিষয় নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা গেছে।
অভিযোগে জানা যায়, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের অধীনে টেন্ডারের মাধ্যমে যমুনা নদীর ডান তীর ভাঙ্গন হতে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলাধীন কাতলামারী ও সাঘাটা  উপজেলাধীন গোবিন্দি এবং হলদিয়া এলাকা রক্ষা ১ম সংশোধিত শীর্ষক প্রকল্পে সাঘাটা উপজেলার মুন্সিরহাট নামক স্থানে যমুনা নদীর ডান তীর প্যাকেজ নং ০৪। ২৯৫ মিটার অংশে স্থায়ী নদী তীর রক্ষা কাজ গত ৩১ ডিসেম্বর ২০২৪ শুরু হয়। ঢাকা বি, জে, জি, টি, এল—রহমান (জেভি) ঠিকাদারি প্রতিষ্ঠান ২৪ কোটি ৯৯ লক্ষ ৫২ হাজার টাকা চুক্তিমূল্যে কাজটি করছেন। যাদুর তাইড় বিলবস্তা গাইবান্ধা — সাঘাটা  সড়কের পাশ্বে ব্লক তৈরির কাজ করা হচ্ছে।
১৩ মার্চ  বুধবার সকালে স্থানীয় তানজির, ভবেশ ও রায়হান মন্ডল এ কাজে বাঁধা দেন। নিম্নমানের যমুনা নদীর চিকন বালু ও ব্লক তৈরিতে বড় পাথর ব্যবহার করায় কাজ বন্ধ করে দেয় তারা। ২ ঘন্টা পর প্রভাব খাটিয়ে ওই পাথর ও বালু দিয়ে আবারো কাজ  শুরু করা হয়। এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়।তবে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে বলা হচ্ছে পাথর সঠিক রয়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের লোকজন ছাড়াই চলছে ব্লক তৈরির কাজ।এলাকার সচেতন মহলের দাবি সঠিক নিয়মে যেন এ কাজ করা হয়। তাহলে ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাবে সাঘাটা উপজেলা।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর