1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় সভা

মনিরুজ্জামান, (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৫৩ বার পঠিত
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রোকুজ্জামান সরকার রোকন। সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় সিটি কর্পোরেশনের শাহাবুদ্দিন মিলনায়তনে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোঃ জাকির হোসেন বাবলু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী রানা, এডভোকেট এম এ হান্নান খান ও শামীম আজাদ। এছাড়াও সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভায় অংশ নেন।
দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত প্রশাসক রোকুজ্জামান সরকার রোকন বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। নগরীর উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।
সভায় বক্তারা নগরীর চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং নাগরিক সেবার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর