1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ময়মনসিংহে মাজারের বিপক্ষে অবস্থান নেওয়াই কাল কয়েকজন আলেম

মনিরুজ্জামান, ময়মনসিংহ প্রতিনিধি :
  • প্রকাশে সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৬০৩ বার পঠিত

ময়মনসিংহের ভাবখালী এলাকায় মাজারের বিপক্ষে অবস্থান নেওয়াই যেন কাল হয়ে দ্বাড়িয়েছে আলেম সমাজের। মাজারে অনৈতিক কাজ নাচ গান মাদক জুয়া বাজনা বাজানো নিষেধ করায় ক্ষেপেছে ভক্তরা। তারা বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে যাচ্ছেন আলেম ওলামাদের। তারা আইনুল হক ও নজরুল ইসলাম নামের আলেমকেউ প্রতিনিয়ত হুমকি দামকি দেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল ২৫ শে নভেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার বিকালে শহরের একটি হোটেলে এ বিষয়ে আলোচনা সভা করা হয়। তারা জানায়, যার যার প্রতিষ্ঠানের প্রকল্প বাস্তবায়ন কমিটি নিজেরাই টাকা উত্তোলন ও কাজ করার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালকরা।১৭ টি প্রতিষ্ঠানের মধ্যে ৯ টি প্রতিষ্ঠান প্রথম কিস্তির সাড়ে নয় লাখ টাকা পেলেও এখনও জেলা পরিষদে বাকী অর্ধেক টাকা। বাকি টাকা পেলে সময়মতো কাজ সম্পূর্ণ করতে পারতো জানায় প্রতিষ্ঠান প্রধানরা। পাশাপাশি এখনও জেলা পরিষদ থেকে ছাড় হয়নি ৮ প্রতিষ্ঠানের ১৬ লাখ টাকা। আইনুল হক ও নজরুল ইসলামের নামে মানববন্ধন করে ১৭টি প্রকল্পের ৩৫ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ করে একটি মহল। বাস্তবে ২৫ লাখ ৫০ হাজার টাকা এখনও ছাড় হয়নি জানায় জেলা পরিষদ কর্মকর্তারা। তাদের হেয় প্রতিপন্ন করায় প্রতিবাদ জানিয়েছেন আলেম সমাজ। যারা প্রপাগাণ্ডা ছড়িয়ে মানের হানি করেছেন তাদের বিচারের দাবী জানিয়েছেন আইনুল হক সহ স্থানীয় ওলামায়েকেরাম।

আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তা’আলা আনহুর মুহতামিম মুফতি রাকিবুল ইসলাম বলেন,আমার প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা বরাদ্দ পেয়েছি। প্রথম কিস্তি পেয়ে কাজ করেছি। বাকি টাকা পেলে একটা অজুখানা ও গোসলখানার কাজ করবো ইনশাআল্লাহ। রাবিয়া বসরি মহিলা কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা এনামুল হক বলেন, তারা বলছেন আমার টাকা আইনুল হক তুলে নিয়েছে। আমি জেলা পরিষদে যোগাযোগ করে জানলাম তারা কেউ টাকা তুলে নি। টাকা পেলে প্রতিষ্ঠানের কাজ করবো। আমাকে দিয়ে যে মিথ্যা কথা বলানো হয়েছে আল্লাহ সবাইকে মাফ করুক। রেজায়া মাওলা মহিলা মাদ্রাসা মুফতি সহায়িল আহমেদ বলেন,আমার প্রতিষ্ঠানে ১ লাখ টাকা বরাদ্দ পেয়েছি।

প্রথম কিস্তির টাকা পেয়ে কাজ করেছি।বাকি টাকা পেলেও প্রাতিষ্ঠানের কাজ করবো। জামিয়া হাজেরা মহিলা মাদ্রাসার মুহতামিম নজরুল ইসলাম বলেন,আমি নিজে আবেদন করেছি এবং টাকা পেয়েছি কাজ চলমান। সুলাইমান আসছে আবেদন করা ছাড়া টাকা নিতে। আসলে দেশে এখনও অনেক পাগল আছে যাদের জন্য হেদায়েত প্রয়োজন। আল্লাহ তাদের সহীহ্ বুজ দান করুক এই দোয়াই করি। জামিয়া আব্দুল আজিজ নুরে জান্নাত মহিলা মাদ্রাসা সভাপতি বলেন,আমি প্রথম কিস্তির টাকা পেয়ে কাজ করেছি। বাকি টাকা এখন পেলে উপকার হতো শুকনা দিন ছিল কাজ করা যেতো । মাদ্রাসাতুল আজিজ নূরানীয়া হাফিজিয়া কওমিয়ার মাওলানা আইনুল হক বলেন,আল্লাহ তায়ালা আমাদের সকলকে সহীহ বুঝ দান করুক।আপনারা আসছেন সকল প্রতিষ্ঠানে দয়াকরে যাবেন এবং সত্যটা প্রকাশ করবেন।যারা মিথ্যা কথা বলে তাদের বিচার আল্লাহ করবেন। আমি চাই সত্যিটা প্রকাশ হোক।

বরাদ্দ হওয়া বাকি টাকা কবে ছাড় হবে তা জানতে জেলা পরিষদের প্রশাসক অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তারকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায় নি।

মিথ্যা তথ্য ছড়িয়ে কাউকে খাটোকরা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রচার প্রচারনায় আরও সচেতনতা অবলম্বন করার আহবান সচেতন মহলের।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর