1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ময়মনসিংহে ভুয়া ডিবি পুলিশ চক্রের ৫ সদস্য গ্রেফতার

মনিরুজ্জামান ,ময়মনসিংহ :
  • প্রকাশে সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৯ বার পঠিত
ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন মো. সারোয়ার হোসেন (২৪), মো. রাকিবুল হাসান রনি (২৪), মো. শাহাদত হোসেন নয়ন (৩০)  মো. সারোয়ার আলম (২৪) ও মো. আশরাফুল আলম (২৩) যাদের সকলের বাড়ি ত্রিশাল থানা এলাকায়।
বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ রাতে এসআই মোশাররফ ও এসআই শুভ্রর নেতৃত্বাধীন পুলিশের দুটি দল রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ডিবি পুলিশের ভুয়া এসআই ও এএসআই পরিচয়ে চাঁদাবাজি করা ৩ জনকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের কোতোয়ালি থানা এলাকা থেকে ১ জন এবং ত্রিশাল থানা এলাকা থেকে আরও ১ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডিবি পুলিশের ২টি জ্যাকেট, ২টি হ্যান্ডকাফ, ৫টি ভুয়া আইডি কার্ড, ১টি ওয়াকিটকি, ৭টি মোবাইল সেট, ভুয়া ওয়ারেন্ট এবং ভুয়া আইডি কার্ড তৈরির সরঞ্জাম হিসেবে ১টি কম্পিউটার ও ১টি কালার প্রিন্টার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা পুলিশের পোশাক ও ভুয়া পরিচয় ব্যবহার করে মহাসড়কে চুরি, ডাকাতি, অপহরণ এবং ভুয়া ওয়ারেন্ট দেখিয়ে টার্গেটকৃত ব্যক্তিদের কাছ থেকে অর্থ আদায় করত।
 বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িত অন্যান্য অপরাধীদের আইনের আওতায় আনার লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর