1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মড়ার উপর খাঁড়ার ঘা: বাজারে আগুনের মাঝে জ্বালানির মূল্যবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পঠিত

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। আজ রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে নতুন দাম কার্যকর করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নতুন দাম অনুযায়ী- প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, অকটেন ১২০ থেকে বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ থেকে বেড়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ থেকে বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ডিজেল লিটারপ্রতি ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিন ১৮ টাকা বেশি দামে কিনতে হবে ভোক্তাদের।

এদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকারকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। সমিতির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ বলেছেন, বিশ্ববাজারের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে সরকার এ পদক্ষেপ নিয়েছে। এতে জ্বালানি তেলের মজুত প্রবণতা কমবে ও বিক্রিতে স্বচ্ছতা আসবে।

এর আগে গত মার্চ মাসে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা ও অকটেন ১২০ টাকায় বিক্রি হয়। ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসেও কাছাকাছি পর্যায়ে দাম ছিল। তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে নতুন করে দাম সমন্বয় করলো সরকার।

সংশ্লিষ্টরা বলছেন, মূল্যস্ফীতির এই সময়ে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়বে নিত্যপণ্যের বাজারেও। ইতোমধ্যে বাড়তি দামে পণ্য পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ভোক্তা পর্যায়ে আরও চাপ বাড়ার আশঙ্কা করছেন তারা।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর