1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মোহাম্মদপুরে থেকে জাল স্ট্যাম্প বিক্রি চক্রের মূলহোতা ফাহাদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৪০ বার পঠিত

জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রি চক্রের মূলহোতা মো. ফাহাদকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল রাজস্ব স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।

সোমবার রাতে র‌্যাব-২ এর একটি দল রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৩০০টি ১০০ টাকা মূল্যের জাল রাজস্ব স্ট্যাম্প, একটি মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম জানান, সম্প্রতি র‌্যাব-২ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি চক্র দীর্ঘদিন ধরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অধিক লাভের আশায় জাল জুডিশিয়াল স্ট্যাম্প, নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও রাজস্ব স্ট্যাম্প, প্রতারণামূলকভাবে সাধারণ জনগণের কাছে বিক্রি করে আসছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প, জাল রাজস্ব স্ট্যাম্প বিক্রয় চক্রের মূলহোতা ফাহাদকে গ্রেপ্তার করা হয়।

প্রাথামিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ফাহাদ অবৈধ জাল জুডিশিয়াল, নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও জাল রাজস্ব স্ট্যাম্প বিক্রি চক্রের সংঘবদ্ধ সদস্য। তিনি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে স্বল্পমূল্যে অবৈধ জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প, জাল রাজস্ব স্ট্যাম্প ক্রয় করে তা ব্যবসায়িক ও আর্থিক প্রতিষ্ঠানে ঢাকার আশপাশ এলাকায় বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর