1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

মেসির স্পর্শ পেয়ে আর হাত ধোয়ার ইচ্ছা হয়নি তাঁর

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

লিওনেল মেসিকে নিয়ে তার ভক্তদের মাঝে উন্মাদনার শেষ নেই। অনেকে তো পাগলামির চূড়ান্ত সীমাও ছুঁয়ে ফেলেন। তেমনই এক স্মৃতিকাতর ঘটনা বললেন আর্জেন্টিনার উদীয়মান ফুটবলার মাতিয়াস সুলে। প্রথমবার মেসির হাতের স্পর্শ পাওয়ার পর আর হাত না ধোয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই মিডফিল্ডার।

ইএসপিএন ফ্যানসের অনুষ্ঠানে মেসির পাশাপাশি রোনালদোর সঙ্গে তাজা স্মৃতিও বর্ণনা করেন সুলে। ২০২২ সালে আর্জেন্টিনা দলে ডাক পান সুলে। দুই ম্যাচের জন্য তাকে ডেকেছিলেন লিওনেল স্কালোনি। সেবারই প্রথম মেসিকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা হয় সুলের। সেই মুহূর্ত তিনি জীবনে কখনো ভুলবেন না।

সুলের ভাষ্য, ‘আমি একটু দেরিতে পৌঁছেছিলাম (টিম হোটেলে)। আমি যখন কক্ষে ঢুকি, সে–ই (মেসি) এগিয়ে এসে হ্যালো বলেছিল। আমি বলেছিলাম, আমি আর কখনো (তার স্পর্শ পাওয়া) আমার হাত ধোবো না আমি খুব বেশি কথা বলিনি। কিন্তু সে খুব ভালো মানুষ।

রোনালদোর সঙ্গে জুভেন্টাসে ২০২০-২১ মৌসুমে খেলেছেন সুলে। সেই এক মৌসুমে রোনালদোকে দেখেই মুগ্ধ হয়ে যান এই তরুণ। পর্তুগিজ তারকাকে নিয়ে সুলে বলেন, ‘সে কত ভালো মানুষ, তা দেখে আমি বিস্মিত হয়েছিলাম। আমি তাকে চিনতাম না। কিন্তু তার সম্পর্কে যা বলা হতো, তা শুনেছি। সে জিনিয়াস।’

আমার মনে আছে, একদিন আমরা খেতে গিয়েছিলাম এবং সে আমার পাশে বসেছিল। আমি তার সঙ্গে কথাই বলিনি। কিন্তু সবাই চলে যাওয়ার পর সে আমার সঙ্গে কথা বলেছে। সে তার গাড়ি আর মাদ্রিদের জীবন নিয়ে অনেক কিছু বলেছে।’-আরও যোগ করেন সুলে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর