1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মেসিকে নিয়ে সুখবর দিলো মায়ামি

স্পোর্টস ডেস্কঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

প্রায় এক মাস হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে মাঠের বাইরে আছেন লিওনেল মেসি। ফলে ইন্টার মায়ামির হয়ে চার ম্যাচ এবং আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচে তিনি ছিলেন না। তবে আপাতত তার আর কোনো ব্যথা কিংবা অস্বস্তি নেই বলে জানিয়েছে ইন্টার মায়ামি। ফলে ফ্লোরিডার ক্লাবটির হয়ে আর্জেন্টাইন মহাতারকা শিগগিরই মাঠে নামছেন। আর সেটি হতে পারে ১৭ এপ্রিল, সেদিন কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মন্টেরেরির মুখোমুখি হবে মায়ামি।

অবশ্য মন্টেরেরির বিপক্ষে প্রথম লেগের আগেই অনুশীলনে যোগ দিয়েছিলেন মেসি। ধারণা করা হচ্ছিল তিনি ম্যাচটি খেলবেন, তবে গ্যালারিতে থাকা এলএমটেনকে দর্শক বানিয়ে ২-১ গোলে হারে মায়ামি। তাই তো চ্যাম্পিয়ন্স কাপ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে মেসিকে তারা যেকোনো মূল্যে খেলাতে চায়। মেসি যে সহসা মাঠে ফিরছেন তা সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক পোস্টে জানায় মায়ামি। তারা লিখেছে, ‘তিনি ফিরছেন।’

আজকের অনুশীলনের পর মেসির খেলা নিয়ে নিশ্চয়তার কথা জানান মোরালেস, ‘সে ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে। আমরা দেখব আজ সে কেমন বোধ করে, এরপর শনিবারের (বাংলাদেশ সময় রোববার ভোরে) ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নেব। সেই ফিজিওর সঙ্গে এবং মাঠে প্রতিদিন অনুশীলন করছে। কখনো কখনো বিষয়টা নির্ভর করে সে কেমন বোধ করছে তার ওপর। সে অনুশীলন চালিয়ে যাচ্ছে।’
তিনি আরও জানান, ‘আমরা দেখব অনুশীলনে সে কেমন বোধ করে। যদি সে ভালো বোধ করে, আমি নিশ্চিত যে টাটা (কোচ জেরার্দো মার্টিনো) তাকে বিবেচনায় নেবে, সেটা যদি ১০, ১৫ বা ৪৫ মিনিটের জন্য হয় তবুও। আমরা তাকে পেতে চাই। তার জন্য আমরা সর্বোচ্চটা করব, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। কালকের ম্যাচের ওপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব, এরপর বুধবার কী হবে দেখা যাবে।’
মেসিকে ছাড়া এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে মায়ামি। ৭ ম্যাচে তিন জয় ও দুই ড্র নিয়ে বর্তমানে এমএলএসের পয়েন্ট টেবিলে তারা দুইয়ে অবস্থান করছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর