1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মুশফিকের বদলে টেস্ট স্কোয়াডে হৃদয়।

স্পোর্টস রির্পোটারঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তার বদলে স্কোয়াডে ঢুকানো হয়েছে তাওহীদ হৃদয়কে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতোমধ্যে সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তাওহীদ হৃদয়।

বাংলাদেশের হয়ে ৩০টি ওয়ানডের সঙ্গে ১৪টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। তবে এবারই প্রথম টেস্ট অভিষেকের সুযোগ সামনে এলো হৃদয়ের।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪ ম্যাচের ২০টি ইনিংসে ব্যাট করেছেন হৃদয়। ৪৮.০৫ গড়ে ৯১৩ রান হৃদয়ের। ৩টি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। আছে একটি ডাবল সেঞ্চুরিও।

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পেসার তাসকিন আহমেদের বল ধরতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান মুশফিক। পরে ম্যাজিক স্প্রে মেরে ও হাতে টেপ পেঁচিয়ে কিপিং করেন, পরে ব্যাট হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

কিন্তু পরে জানা যায় আঙুলের চোটে তার শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে খেলা হচ্ছে না।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর