1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে রূপালী ব্যাংকের ৫৮৭তম বালিগাঁও শাখার উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

বিজয়ের মাসে জনগণের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সোমবার (০৮.১২.২০২৫) মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলায় রূপালী ব্যাংক পিএলসির ৫৮৭তম বালিগাঁও শাখার উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপক পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় তিনি ব্যাংক কর্মীদেও গ্রাহকের সেবক হওয়ার নির্দেশনা দেন। রূপালী ব্যাংকের অ্যাপস ও মোবাইল ব্যাংকিং সেবা রূপালীক্যাশের সেবা গ্রহণের জন্য গ্রাহকদের আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখ।

এতে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তরের মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম। নারায়ণগঞ্জের জোনাল ম্যানেজার মো. সাখাওয়াত হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন এবং বালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাইদ ভূইয়া।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক বালিগাঁও শাখার ব্যবস্থাপক, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও এলাকার নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই শাখা উদ্বোধনের মাধ্যমে স্থানীয় জনগণ আরও দ্রুত, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবার সুযোগ পাবে যা এলাকার অর্থনৈতিক গতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর