1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

মুন্সিগঞ্জে প্রায় ১৫৪ কোটি টাকা মূল্যের  অবৈধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্ট গার্ড

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ অক্টোবর ২০২৫ তারিখ রবিবার রাত ১১ টা হতে আজ সকাল ৬ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক মুন্সিগঞ্জ সদর থানাধীন দয়াল বাজার মাদবর বাড়ি এবং মিরকাদিম উত্তর কাজি কসবা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৩টি গোডাউন ও ৩টি কারখানা তল্লাশি করে প্রায় ১৫৪ কোটি ২৫ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৪ কোটি ৪০ লক্ষ ৫২ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ১২ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত জাল ও সুতার রিল মুন্সিগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়। তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর