1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মুক্তাগাছা উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালন

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১০৯ বার পঠিত
বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)  ময়নমনসিংহের মুক্তাগাছায় স্বৈরাচার হাসিনা সরকারের গণহত্যা ও তাদের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে মুক্তাগাছা উপজেলা বিএনপি। 
শহরের  নন্দীবাড়ী সাবেক মেয়র মরহুম রেজুন সাহেবের বাড়ির সামনে  ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলুর নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথির বক্তৃতার শুরুতেই আন্দোলনে শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে বলেন খুনি হাসিনা ও তার দোসরদের ছাত্র জনতার ওপর গুলি বর্ষণের বিচার এই বাংলার মাটিতে করতে হবে। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে দেশের মাটিতে বিচারের মুখোমুখি করা হবে।
এ দেশ গনতান্ত্রিক উপায়ে চলবে, সবার সমান কথা বলার অধিকার থাকবে এবং দুর্নীতিবাজদের বিচার হবে। কর্মসূচিতে উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান রতন, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহবায়ক একেএম জাহাঙ্গীর হাসান, শহর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোর্শেদুজ্জামান খান, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন আল আজাদসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে হাজার হাজার কর্মী অংশগ্রহন করেন। এছাড়াও মোটর সাইকেল যোগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন বিএনপির নেতাকর্মীরা।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর