1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মুক্তাগাছায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

মনিরুজ্জামান, ময়মনসিংহ প্রতিনিধি: 
  • প্রকাশে সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পঠিত
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
ময়মনসিংহের মুক্তাগাছায় ২০২৫-২০২৬ অর্থ বছরের দেশব্যাপী জলাশয় পুনঃখনন কর্মসূচির আওতায় সিংড়ার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। 
সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার লাঙ্গুলিয়া কাজলকোঠা বিল হতে বাদেকলমোহনা পর্যন্ত ৫.৮০০ কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রতিমন্ত্রী প্রকল্প এলাকায় বৃক্ষরোপণ করেন এবং সিংড়ার খালে মাছের পোনা অবমুক্ত করেন। এরপর তিনি প্রতীকীভাবে খাল খনন কাজে অংশ নেন। পরে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার নেতৃত্বে সেই অঙ্গীকারগুলো একে একে বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী খাল খনন কর্মসূচি এবং ইমাম-মোয়াজ্জিনদের ভাতা প্রদানসহ জনকল্যাণমুখী বেশ কিছু বড় প্রকল্প বর্তমানে চলমান রয়েছে।
এদিকে দীর্ঘ প্রতীক্ষিত এই খাল পুনঃখনন কাজ শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। স্থানীয়রা জানান, সিংড়ার খালটি ভরাট হয়ে যাওয়ায় প্রতি বছর আমন মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে প্রায় ৫ থেকে ৬০০ একর জমির আমন ধান তলিয়ে গিয়ে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতেন। খালটি পুনঃখনন করা হলে অত্র অঞ্চলের কৃষিতে আমূল পরিবর্তন আসবে এবং কৃষকরা জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবেন।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন বাবলু, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাগন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর