1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

মুক্তাগাছায় ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১০১ বার পঠিত
ময়মনসিংহের মুক্তাগাছায় ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার নন্দিবাড়ি  সংলগ্ন  ফাঁকা ফসলের মাঠে  এলাকাবাসীর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে অর্ধশত ঘোড়া অংশগ্রহণ করে।
এসময় আয়োজিত ঘোড়াদৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির আহবায়ক  আলহাজ্ব জাকির হোসেন বাবলু
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার গ্রাম বাংলার ইতিহাস সংস্কৃতি কিংবা খেলাধুলার দিকে নজর দেয়নি। তারা কেবল লুটপাটে ব্যাস্ত ছিলেন। যার কারনে ঘোড়ার দৌড়, হা-ডু-ডু, দাড়িয়াবান্দা সহ নানা খেলা আজ বিলুপ্তির পথে। এসব খেলাধূলাকে ফিরিয়ে আনতে হলে আজকের যুব সমাজকেই মূখ্য ভ’মিকা পালন করতে হবে। তিনি যুব সমাজকে খেলাধূলার পাশাপাশি উন্নত বিশ্বায়ণের লক্ষে পড়ালেখায় মনোনিবেশ হতে আহবান জানায়।
এতে অন্যান্যের মধ্যে মুক্তাগাছা উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. শহিদুল ইসলাম শহিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লেবু,  যুগ্ম আহবায়ক মতিউর রহমান খোকন, বিএনপি নেতা এটিএম ইলিয়াস, মো. ইউসুফ আলী, মোখলেছুর রহমান সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর