1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মিন্টু খন্দকারের ফেসবুকের  কল্যাণে ঘর পেলেন অসহায় গৃহহীন ফিরুজা বেওয়া

শেরপুর নকলা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১১৮ বার পঠিত
দুই বছর আগে স্বামীর মৃত্যুর  পর সহায় সম্বল হীন  বৃদ্ধা নারী ফিরজা বেগম দূর সম্পর্কের নাতির বাড়িতে  ঝুপড়ি ঘর করে বসবাস করেন। 
শেরপুর নকলা উপজেলা উপজেলার চর অষ্টধর ইউনিয়নের চক পাঠাকাটা গ্রামের  মৃত আ: মান্নানের স্ত্রী ফিরুজা বেগম । জরাজীর্ণ একটি ঝুপড়িতে থাকেন । অন্যের বাসাবাড়িতে কাজ করে কোনোমতে খাবারের ব্যবস্থা করেন।
বৃদ্ধা ফিরুজা বেগমের  স্বামী মৃত আ: মান্নান নকলা সাইলামপুর উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্ন কর্মি হিসেবে চাকরি করতেন, সেই স্কুলে মিসেস লিরা বেগম নামে এক শিক্ষিকা কর্মরত ছিলেন। বর্তমানে  মিসেস লিরা বেগম স্ব-পরিবারে আমেরিকা বসবাস করেন।
ফেসবুকের মাধ্যমে ফিরুজা বেগমের অসহাযত্বের খবরটি নজরে আসে অদম্য মেধাবী সংস্থার চেয়ারপার্সন  অষ্ট্রেলিয়া প্রবাসি আবু শরিফ কামরুজ্জামানের, তিনি আবার গৃহহীন ফিরুজা বেগমের অসহায়ত্বে কথা লিখে  পোষ্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আমেরিকা বসবাস রত সাবেক শিক্ষিকা মিসেস লিরা বেগমের নজরে আসে এবং তিনি চিনতে পারেন ফিরুজা বেগম তার মৃত সহকর্মী স্ত্রী।  মৃত সহকর্মী মৃত মান্নানের স্ত্রী ফিরুজা বেগমের করুন অবস্থার  কথা শুনে  মিসেস লিরা বেগমের কোমল হৃদয় কেঁদে উঠে।
মিসেস লিরা বেগম তার সহকর্মী স্ত্রী ফিরুজা বেগমকে একটা ঘর  করে দেওয়ার সিদ্ধান্ত নেন। তারই ধারাবাহিকতায় নকলা অধম্য সংস্থার চেয়ারপার্সন আবু শরিফ কামরুজ্জামান মাধ্যমে মাধমে গৃহহীন ফিরুজা বেগমের ঘর তৈরির জন্য টিন, কাঠ পিলার, সহ  পাঠিয়েছেন। দুই দিনের মধ্যেই ঘরের কাজ শেষ করবেন। এই ঘরের কাজ বাস্তবায়ন করবেন নকলা অদম্য মেধাবী সংস্থার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।
মিসেস লিরা বেগম  বলেন, শুধু ঘরই নয়; লেপ, তোশক, চৌকি,সহ খাদ্যসামগ্রীর ব্যবস্থা করবেন। ঘর পাওয়ার আনন্দে অসহায় ফিরুজা বলেন, আমি নি:সন্তান পিতার বাড়িতে এবং স্বামী ঘরে অনেক কষ্ট করেছি এখনও করছি। তবে কখনও ভাবিনি যে একখানা ঘর পাবো। এত সুন্দর ঘরে থাকতে পারবো।আমি ঘর পেয়ে ভীষণ খুশি হয়েছি।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর