1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত 

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৯৮ বার পঠিত
Oplus_131072

‘মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’ এর চ্যাম্পিয়ন হলো সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল, নিউজ ২৪। গত ১৮ জানুয়ারি শনিবার গুলশান-২ এ অবস্থিত মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাংলাদেশ প্রতিদিন কে হারিয়ে শিরোপা জয় করে প্রতিষ্ঠানটি।

ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন নিউজ ২৪ এর দুই খেলোয়াড় নুরে আলম সিদ্দিকী এবং ফাইয়াজ এর হাতে ট্রফি তুলে দেন মিডিয়াকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর সভাপতি অঞ্জন চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু-সহ স্কয়ার গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

টুর্নামেন্টের সফল সমাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে অঞ্জন চৌধুরী বলেন, ‘চ্যাম্পিয়ন টিমকে অনেক অনেক অভিনন্দন। শুধু চ্যাম্পিয়ন টিমই না, রানারআপ-সহ অংশগ্রহণকারী সকল টিমকেই জানাই আন্তরিক অভিনন্দন। আমি নিশ্চিত যে সবাই টুর্নামেন্টে বেশ উপভোগ্য একটা সময় পার করেছে। আমরা কর্পোরেট জগৎ এবং মিডিয়া ইন্ডাস্ট্রি, সবাই মিলেই যে একটা ঐক্যবদ্ধ কমিউনিটি, এবং আমরা সুখে-দুঃখে-আনন্দে একে অপরের পাশেই আছি, তা আবারও প্রমাণিত হয়েছে এই টুর্নামেন্টের সফল আয়োজনের মাধ্যমে। আমার জন্য আনন্দটা আরও বেশি, কারণ সবার একসাথে হওয়ার উপলক্ষটা মিডিয়াকম তৈরি করে দিয়েছে৷’

দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের আয়োজনে সংস্থাটির অংশীদার এবং শুভানুধ্যায়ী কর্পোরেট সংস্থা, সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদ মাধ্যম, রেডিও-সহ বিভিন্ন মাধ্যমের ৩৩টি প্রতিষ্ঠান থেকে একটি করে দল মোট ৬৭টি ম্যাচে টুর্নামেন্টটিতে প্রতিদ্বন্দ্বিতা করে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর