1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

মিডল্যান্ড ব্যাংক এবং দ্যা স্টেট আইটি-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২৫২ বার পঠিত

ঢাকার গুলশানস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিগত ১১ মার্চ ২০২৪ তারিখে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক এবং দ্যা স্টেট আইটি-এর মধ্যে আধুনিক অনলাইন ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন সেবা সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরীত হয়েছে।

দ্যা স্টেট আইটি একটি প্রথম শ্রেণীর ঠিকাদার প্রতিষ্ঠান, যারা বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব, বাংলাদেশ পুলিশ ইত্যাদির নেটওয়ার্ক বেস স্টেশন সরবরাহ ও ইনস্টলেশনের কাজে নিয়োজিত। কোম্পানিটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। তারা বিশ্বের বৃহত্তম নিরাপত্তা সরঞ্জাম প্রস্তুতকারক ঐুঃবৎধ ঈড়সসঁহরপধঃরড়হং ঈড়ৎঢ়ড়ৎধঃরড়হ খরসরঃবফ-এর স্থানীয় অংশীদার হিসেবেও কাজ করছে।

মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান জনাব মোহাম্মদ জাভেদ তারেক খান এবং দ্যা স্টেট আইটি লিমিটেডের চেয়ারম্যান জনাব শুভ্র চক্রবর্তী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

উক্ত সমঝোতা চুক্তির আওতায় দ্যা স্টেট আইটি তাদের প্রতিদিনের ব্যবসায়ীক ব্যাংকিং এবং নগদ লেনদেন কার্যক্রম দেশব্যাপী পরিচালনার জন্য মিডল্যান্ড ব্যাংক এর আধুনিক অনলাইন ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন “মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এমসিএম)” এ্যাপ্লিকেশন ব্যবহার করবে।

মুহাম্মদ মাজিদুল হক পাটোয়ারী, এফআরএম, ভাইস প্রেসিডেন্ট, মিডল্যান্ড ব্যাংক এবং মিঃ সৌরভ চক্রবর্তী, গ্রুপ ডিরেক্টর, দ্যা স্টেট আইটি সহ উভয় সংস্থার অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর