1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মিডল্যান্ড ব্যাংকের যশোর শাখার উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৬ বার পঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) ০২ ফেব্রুয়ারী, ২০২৬ তারিখে যশোর সদরের আরএন রোডে আনুষ্ঠানিকভাবে তার যশোর শাখা উদ্বোধন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন এবং চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার (সিবিও) মোঃ রাশেদ আকতার, যশোর শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল বারিক, গ্রাহক এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং ব্যাংকের জন্য শুভেচ্ছা জানান। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান, জনসংযোগ বিভাগের প্রধান, যশোর শাখার এরিয়া প্রধান, ক্লাস্টার প্রধানরা উপস্থিত ছিলেন।

এমডি ও সিইও তার বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের ধন্যবাদ জানান এবং ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ব্যাংকের সাথে সম্পর্ক তৈরি করার অনুরোধ জানান। তিনি গ্রাহকদের সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের জন্য শাখা কর্মকর্তাদের নির্দেশনাও দেন। তিনি গ্রাহকদের যে কোনো জায়গা থেকে এবং যেকোনো সময় আধুনিক ব্যাংকিং সেবা উপভোগ করতে ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘মিডল্যান্ড অনলাইন’ ব্যবহার করার জন্য আবেদন করেন

অনুষ্ঠানের শুরুতে ব্যাংক ও দেশের কল্যাণ, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য সর্বশক্তিমান আল্লাহর রহমত কামনা করে দোয়া করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মোঃ রাশেদুল আনোয়ার।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর