1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৪ উপলক্ষ্যে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষ্যে “মা ইলিশ” রক্ষার্থে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই ধারবাহিকতায় ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ মোতাবেক ১৩ অক্টোবর থেকে ০৩ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে।

এ উপলক্ষ্যে “মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৪” পরিচালনায় তৎপর ভূমিকা পালন করছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালিয়ে সচেতন করছে কোস্ট গার্ড পশ্চিম জোন।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৪) মা ইলিশ সংরক্ষণ অভিযানের ৩য় দিনে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন নদীসমূহে টহল কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও, পার্শ্ববর্তী দেশের মাছ ধরা ট্রলার যাতে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে মৎস্য আহরণ করতে না পারে সেজন্য বাংলাদেশ কোস্ট গার্ডের টহলরত জাহাজ সর্বদা কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ কোস্ট গার্ড এর দ্বায়িত্বাধীন উপকূলীয় ও নদী এলাকার মৎস্য অভায়শ্রমগুলোতে মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ড পশ্চিম জোনের টহল সার্বক্ষণিক অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর