1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মাস্টারকার্ডের লাইসেন্স পেল মার্কেন্টাইল ব্যাংক

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১১২ বার পঠিত
কার্ড সেবাকে আধুনিক, যুগোপযোগী ও আরও বিস্তৃত করার লক্ষ্যে মাস্টারকার্ডের সাথে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। মাস্টারকার্ডের সাথে ব্যাংকিং সম্পর্ক স্থাপনের অংশ হিসেবে প্রিন্সিপাল মেম্বার হিসেবে লাইসেন্স পেয়েছে মার্কেন্টাইল ব্যাংক। গত ০২ জুন রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি’র হাতে লাইসেন্স তুলে দেন। এসময় স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম চৌধুরী।
এর ফলে মার্কেন্টাইল ব্যাংক ভিসা কার্ডের পাশাপাশি মাস্টারকার্ডের মাধ্যমেও গ্রাহকদেরকে পেমেন্ট সুবিধা দিতে পারবে। মার্কেন্টাইল ব্যাংকের সাথে মাস্টারকার্ডের এই সংযুক্তির ফলে গ্রাহকরা সারাবিশ্বের যেকোন স্থানে মাস্টারকার্ডের লোগো সম্বলিত এটিএম বা পস মেশিনে লেনদেন করতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন) ও মোঃ আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ খান বেলাল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম, মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজ (ইউকে) লিমিটেড এর চেয়ারম্যান এম. আমানউল্লাহ, পরিচালকবৃন্দ- আলহাজ্ব মোশাররফ হোসেন ও মোহাম্মদ আব্দুল আউয়াল, শেয়ারহোল্ডার জালাল হোসেন খান এবং ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান ও মাস্টারকার্ডের ডিরেক্টর জাকিয়া সুলতানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ ও অসীম কুমার সাহা, সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি, এসইভিপিবৃন্দ শাহ মোঃ সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান, কার্ড ডিভিশন এবং ডিজিটাল ব্যাংকিং ও ইনোভেশন ডিভিশনের হেড মোস্তাফিজুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর