1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মালিবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ৪ জন।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

রাজধানীর মালিবাগ মোড়ে গ্যাস সিলিন্ডার লিকেস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এবং একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

(২০ মার্চ) সন্ধ্যায় মালিবাগের হোটেল শাহজালালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধরা হলো— সবুজ (২৪), মোঃ মারুফ (১৬), মো. জুলহাস (১৮) ও আব্দুল হান্নান (৪০)। দগ্ধরা সবাই ওই হোটেলের কর্মচারী।

দগ্ধ মারুফ জানান, আমরা চারজনই ওই হোটেলের কর্মচারী। আজ সন্ধ্যার দিকে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় আমাদের তিনজনকে ঢাকা মেডিকেল বার্নে ও আরেকজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

তিনি জানান, আজ সন্ধ্যার দিকে মালিবাগ থেকে সবুজ ২৭ শতাংশ দগ্ধ, মারুফ ১৮ শতাংশ দগ্ধ, জুলহাস ১৬ শতাংশ দগ্ধ এবং হান্নানকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে আসা হয়। বর্তমানে তাদেরকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। আমরা বিষয়টি ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জকে অবগত করেছি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর