1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

মালয়েশিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০ জন

আন্তর্জাতিক ডেস্কঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

মালয়েশিয়ায় নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। নৌবাহিনীর কুচকাওয়াজের অংশ নিতে সামরিক মহড়া চলাকালীন মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে মধ্য আকাশে হেলিকপ্টার দুইটির সংঘর্ষ হয়।

মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়, নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, র‌য়্যাল মালয়েশিয়ান নেভির ৯০তম বর্ষপূর্তি আগামী মে মাসে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে হেলিকপ্টার দুটি একটি সামরিক মহড়ায় অংশ নিয়েছিল।

ধারণা করা হচ্ছে, নিচে পড়ার আগে একটি হেলিকপ্টারের রোটরে আঘাত হেনেছিল অন্য হেলিকপ্টারটি। এরপর দুইটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিচে পড়ে।

একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয় রানিং ট্র্যাকে। অন্যটি একটি সুইমিং পুলের কাছে বিধ্বস্ত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টায় মালয়েশিয়ার পশ্চিমাঞ্চলীয় পেরেক প্রদেশের লুমুত শহরে এ ঘটনা ঘটে। ওই শহরে নৌবাহিনীর একটি ঘাঁটি রয়েছে।

হেলিকপ্টারে থাকা ১০ জন ক্রূর সবাই মারা গেছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর