1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মার্কেন্টাইল ব্যাংকে ‘রিস্ক অ্যাওয়ারনেস’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার পঠিত

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘রিস্ক অ্যাওয়ারনেস প্রোগ্রাম’। এই প্রশিক্ষণ কর্মশালায় মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগ থেকে ৪৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি ও সিআরও মোঃ জাকির হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘ব্যাংকে টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে একটি কার্যকর ও প্রো-একটিভ রিস্ক কালচার গড়ে তোলা অত্যন্ত জরুরি।’ ইনস্টিটিউটের হেড অব ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট এস. এম. সেলিম উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মিয়ারাজ হোসেন গাজী ও শাহিন আকতার।

ব্যাংক কর্মকর্তাদের মধ্যে ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা বৃদ্ধি ও ব্যাংকের প্রতিটি স্তরে ঝুঁকি বিষয়ক সচেতনতার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই উক্ত প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর