1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মার্কেন্টাইল ব্যাংকে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১২৪ বার পঠিত

মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি ‘ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড জেনারেল ব্যাংকিং অপারেশন্স’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণে ব্যাংকের ২১টি উপশাখার ৪২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি উদ্বোধন করেন ব্যাংকের চীফ ফাইন্যান্সিয়াল অফিসার তাপস চন্দ্র পাল, পিএইচডি।

উদ্বোধনী বক্তব্যে তিনি ক্যাশ ম্যানেজমেন্ট ও সাধারণ ব্যাংকিং কার্যক্রম বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা ও সার্কুলার যথাযথভাবে পরিপালনের জন্য অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশ দেন। ট্রেনিং ইনস্টিটিউটের ফ্যাকাল্টিবৃন্দের পাশাপাশি ব্যাংকের অপারেশন্স ডিভিশনের কর্মকর্তাগণ প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর